নোয়াখালী-৬ আসনের এমপি ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে রোববার (২১ জুন) জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সংসদে দেওয়া বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ করেন।
হান্নান মাসউদ বলেন, "আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বিরোধী দল মিছিল করছে, তখন আমরা খুবই আশাহত হই।" তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ঋণগ্রহীতাদের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে ঋণ খেলাপিদের উৎসাহিত করছেন।
বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, "এ সংসদে কোন অসত্য বাক্য উত্থাপন করা হোক না। আমাদের মান সম্মান হানি হয়।" তিনি প্রধানমন্ত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, "তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।"
বিরোধীদলীয় চিফ হুহপ নাহিদ ইসলাম বলেন, "হান্নান মাসউদ ভুল তথ্য দিয়েছেন, কিন্তু কোন তথ্যটা ভুল ছিল সেটা বলেনি।" তিনি জানান, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ভুল তথ্য দিলেও তার বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পিকারের কাছে অনুরোধ জানান যে, সংসদ নেতাকে নিয়ে অসত্য বক্তব্য মেনে নেওয়া যাবে না। এর মধ্যেই বিএনপি ও জামায়াত সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ডেপুটি স্পিকার হান্নান মাসউদকে বক্তব্য দিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, "এটা শাহবাগ চত্ত্বর নয়, এটা জাতীয় সংসদ।" বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, "এ বিষয়ে আলোচনা করা উচিত নয়, তা ইগনোর করা হলে কল্যাণকর হবে।"