সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার অভিযোগ

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালে।

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার অভিযোগ

২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে সাক্ষ্য দিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দেন।

ইমরুল কায়েস জানান, গুমের পর হত্যার ঘটনা ঘটিয়ে টঙ্গীতে রেললাইনের ওপর লাশ ফেলে রাখা, জলদস্যুর নাটক সাজিয়ে সুন্দরবনের গহীন জঙ্গলে হত্যা এবং পোস্তগোলা বুড়িগঙ্গায় রাতের আঁধারে আসামিদের ধরে নিয়ে গিয়ে হত্যা করতেন জিয়াউল আহসান। এসব ঘটনায় তিনি নিজেই উপস্থিত ছিলেন, এমন দাবি করেন তিনি।

২০১২ সালের ১৭ এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে যে, তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে জিয়াউল এই গুমের সঙ্গে জড়িত ছিলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, জিয়াউল আহসান ছিলেন গুম ও খুনের মাস্টারমাইন্ড। তবে জিয়াউলের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন।

বিজ্ঞাপন