বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে সজীব ডিবি হেফাজতে

চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে সজীবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে সজীব ডিবি হেফাজতে

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজিসহ নানা অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে।

সজীবকে রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে যুবদল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সজীবকে চাঁদাবাজি, দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন