বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে আটক এমপির পুত্র খাইরুল মুচলেকায় মুক্ত

চাঁদাবাজির অভিযোগে আটক খাইরুল ইসলাম সজীব মুচলেকায় মুক্তি পেয়েছেন।

চাঁদাবাজির অভিযোগে আটক এমপির পুত্র খাইরুল মুচলেকায় মুক্ত

রাজধানী থেকে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ৭ ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ।

চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের কারণে তাকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সন্ধ্যা পৌনে ৭টায় গোয়েন্দা পুলিশ-ডিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

রোববার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যুবদলের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন