শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
রাজনীতি

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন বিএনপির এমপির ছেলে খাইরুল ইসলাম সজীব

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন বিএনপির এমপির ছেলে খাইরুল ইসলাম সজীব।

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন বিএনপির এমপির ছেলে খাইরুল ইসলাম সজীব

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল রোববার দুপুরে নিজ বাসা থেকে আটক করা হয় সজীবকে। পরে তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে, যুবদল তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না।

এছাড়া, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন