বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ছয় জেলায় সেনা মোতায়েন

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ছয় জেলায় সেনা মোতায়েন

২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে সেনা মোতায়েন করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে দায়িত্ব পালন করবে।

ডিএমপি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। ঢাকার সব প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

বিজ্ঞাপন