শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
রাজনীতি

ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন ঘোষণা

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন ঘোষণা হবে।

ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন ঘোষণা

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে। আজ সোমবার এই তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ার ৬ জনকে হত্যার নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া, গণভবনে ১৪ দলের বৈঠকে উপস্থিত থেকে কারফিউয়ের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলনকারীদের ওপর হামলা ও জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেওয়ার মতো ৮টি অভিযোগে বিচার করা হয়।

গত ১৪ মে যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায়ের অপেক্ষায় রাখে। চিফ প্রসিকিউটর ইনুর বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন।

অন্যদিকে, আসামির আইনজীবীরা জানান, ইনু শেখ হাসিনার সাথে ফোনালাপ ও বৈঠকে উপস্থিত থাকলেও হত্যায় কোনো উসকানি দেননি। রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, ইনুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল অপরাধের সহযোগী।

বিজ্ঞাপন