রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

গত ৩০ জুন ইনুকে পৃথক ৩টি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছরের সাজা দেওয়া হয়েছিল। তবে, তাকে সাজা ভোগ করতে হবে মাত্র ১০ বছর। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করার প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া, হাসানুল হক ইনু শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ২০১৩ সালে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় শাপলা চত্বর হত্যাকাণ্ডের কোর কমিটির বৈঠকে তার উপস্থিতির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন