বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউনের নামে যেসব কর্মসূচি চলছে, সেগুলো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সন্ত্রাসীদের কার্যক্রম। তিনি দাবি করেন, দেশ স্বাভাবিকভাবেই চলছে এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে আন্দোলন হিসেবে গণ্য করা উচিত নয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, চলমান রাজনীতিতে পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, "প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল ছিটানো ও বিভিন্ন স্থাপনায় আগুন লাগানোর ঘটনা ঘটছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।"
রিজভী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতকারীরা নিরীহ জনগণের ওপর অস্ত্র প্রয়োগ করছে। তিনি প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে।
তিনি আরও বলেন, "দেশের জনগণ পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলছে। বেআইনি অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।"
রিজভী বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে বলেন, তারা এসব কর্মকাণ্ড মোকাবেলা ও প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছেন।