রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন ৬ বাংলাদেশী বীর সেনানী

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন ৬ বাংলাদেশী বীর সেনানী।

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন ৬ বাংলাদেশী বীর সেনানী

বিশ্বশান্তি রক্ষায় আত্মত্যাগকারী ৬ বাংলাদেশী বীর সেনানীকে জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে। চলতি বছরের ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মেডেল তুলে দেবেন।

মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে, যাদের মধ্যে ৫৯ জন গত বছর প্রাণ হারিয়েছেন। এই তালিকায় স্থান পেয়েছেন ৬ বাংলাদেশী সেনানী।

মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল প্রাপ্তদের মধ্যে ছয়জন হলেন, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল। তারা সবাই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আব্বেই-তে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন।

বিজ্ঞাপন