রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঈদের ছুটি শেষ, কর্মজীবীরা ফিরছেন রাজধানীতে

ঈদের ছুটি শেষে কর্মজীবীরা রাজধানীতে ফিরতে শুরু করেছেন।

ঈদের ছুটি শেষ, কর্মজীবীরা ফিরছেন রাজধানীতে

ঈদের টানা সাত দিনের ছুটি আজ রোববার শেষ হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে কর্মচাঞ্চল্য। সরকারি ছুটি শেষে সোমবার খুলছে অফিস।

ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে ফিরছেন নগরবাসী।

রোববার সকাল থেকে বাস টার্মিনাল, রেলওয়ে ষ্টেশন ও লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

লঞ্চ ভিড়তেই একসঙ্গে নেমে আসছেন শত শত যাত্রী। টার্মিনাল এলাকায় রিকশা ও অন্যান্য পরিবহনের ওপর বাড়তি চাপ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েকদিন এই চাপ আরও বাড়বে।

ঢাকামুখী মানুষের পাশাপাশি এখনও অনেক মানুষ বাড়ির পথে রয়েছেন।

বিজ্ঞাপন