রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। গত ২৭ মে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর পর হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

বিবৃতিতে বলা হয়, ওই দিন বিপুল সংখ্যক সাংবাদিকের হাসপাতলে প্রবেশের ফলে চিকিৎসাসেবা প্রদানকারী কর্মী এবং সেবা নিতে আসা রোগীরা নানা ধরনের অসুবিধার মুখোমুখি হন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর সাংবাদিকরা হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করেন, যা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিরোধ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ সময় এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করেন, যা তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এরপর হাসপাতালের কর্মীরা সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান।

বিবৃতিতে আরও বলা হয়, আদ-দ্বীন হাসপাতাল সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তবে ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শন শেষে জানান, সেখানে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে। তিনি বলেন, বেকারি থেকে গ্যাস নির্গত হয়ে নবজাতকদের ক্ষতি করছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের হাতে হামলার শিকার হন তিন সাংবাদিক। হামলায় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন