মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত আটক

গাইবান্ধায় সাংবাদিক মাসুম লুমেনের ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত আটক।

গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত আটক

গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় সাংবাদিক মাসুম লুমেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

সদর থানার পুলিশ আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি পট্টি থেকে অলিভ নামের এক অভিযুক্তকে আটক করেছে। মাসুম লুমেন জানান, মেলার গেট প্রাঙ্গণে অলিভ ও তাঁর সহযোগীরা হামলা চালায়।

তিনি বলেন, 'মেলা কর্তৃপক্ষের নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলার শিকার হওয়া উদ্বেগজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।'

এ বিষয়ে প্রথম আলো পত্রিকার জেলা সাংবাদিক শাহাবুদ্দিন তোতা বলেন, 'সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। সাংবাদিকেরা জনস্বার্থে তথ্য তুলে ধরতে কাজ করেন।'

তিনি আরও বলেন, 'সংবাদ প্রকাশে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানানোর আইনসম্মত পথ রয়েছে; কিন্তু হামলা চালিয়ে সাংবাদিকের কণ্ঠরোধের চেষ্টা গ্রহণযোগ্য নয়।'

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা। তাঁদের মতে, সংবাদ সংগ্রহের কাজে বাধা কিংবা হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদ জানান, 'সাংবাদিকের ওপর হামলার অভিযোগে অলিভকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।'

বিজ্ঞাপন