জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্য সম্পদ প্রজনন সুরক্ষায় তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। বন বিভাগ জানায়, আগামী ১ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বন বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, এই সময়ে বনের ভেতর জেলে, বাওয়াল, মৌয়াল ও পর্যটক কেউ প্রবেশ করতে পারবে না। জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এই সময়ে মাছ নদী ও খালে ডিম ছাড়ে এবং বন্যপ্রাণিদের প্রজনন ঘটে।
এছাড়া, বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়, যার ফলে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার এরফান উদ্দীন জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে।
নিষেধাজ্ঞা কার্যকর করার সময় বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে নজরদারি পরিচালনা করবে।