বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য অপসারণে টোয়াসের উদ্যোগ

সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য অপসারণে টোয়াসের উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য অপসারণে টোয়াসের উদ্যোগ

সুন্দরবনে পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে খুলনায় ডাম্পিং করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন (টোয়াস)। এই উদ্যোগের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হচ্ছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন-সুন্দরবন টোয়াস জানিয়েছে, পর্যটন মৌসুমে সুন্দরবনে যাওয়া প্রতিটি জাহাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হয়েছে। এই উদ্যোগকে বন বিভাগের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।

জোয়ারে ভেসে আসা জেলে-পর্যটকের ব্যবহৃত প্লাস্টিকের কারণে সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্র সয়লাব হয়ে পড়েছে। টোয়াসের সদস্যরা এ বিষয়ে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য অপসারণ করছে।

বন বিভাগ জানায়, তারা নিজেদের উদ্যোগে ফুট পেট্রোলিংয়ের সময় প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজ করবে। সুন্দরবনের পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘টোয়াসের এই উদ্যোগ প্রশংসনীয়।’

সুন্দরবনের পানি, মাটি ও জলজ প্রাণি রক্ষায় প্লাস্টিক বর্জ্য অপসারণের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের প্রতি লিটার পানিতে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ২.২২ আইটেম পার লিটার রয়েছে।

বিজ্ঞাপন