বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাদরাসাগুলোও আসবে শিক্ষা মনিটরিংয়ের আওতায়: প্রতিমন্ত্রী

মাদরাসাগুলোকে শিক্ষা মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মাদরাসাগুলোও আসবে শিক্ষা মনিটরিংয়ের আওতায়: প্রতিমন্ত্রী

সরকারের মূল লক্ষ্য হলো সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া। এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি জানান, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদরাসাগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ আয়োজন করে এ অনুষ্ঠানের। ববি হাজ্জাজ বলেন, সরকার শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগের পাশাপাশি, নারীর পরিচয়কে কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন