শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
ধর্ম

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ১১টি

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে ১১টি, বিশ্ব বাঘ দিবসে নতুন আশার সঞ্চার।

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ১১টি

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে পরিচিত। এই বনের প্রধান প্রহরী রয়েল বেঙ্গল টাইগার, যা দেশের জাতীয় পশু। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা হুমকির কারণে একসময় বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছিল। তবে সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে সম্প্রতি বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত সাত বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা ১১টি বৃদ্ধি পেয়েছে। আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যা প্রকৃতিপ্রেমী ও বনজীবীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করে আসছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং মানবসৃষ্ট কারণে বাঘের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বন বিভাগ বাঘের নিরাপত্তা ও বংশবৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

সম্প্রতি পরিচালিত দুটি পৃথক জরিপে সুন্দরবনে বাঘ বৃদ্ধির ইতিবাচক তথ্য উঠে এসেছে। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, বাঘের সংখ্যা বাড়লেও প্রাকৃতিক ও মানবসৃষ্ট হুমকি পুরোপুরি দূর হয়নি। নিরাপদ আবাসস্থল, খাদ্যের পর্যাপ্ততা এবং নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘পশুদের আবাসস্থলে মানুষের অবাধ চলাচল থাকলে তাদের প্রজননে সমস্যা হতে পারে।’ ‘সুন্দরবন রক্ষায় আমরা’ সংগঠনের আহ্বায়ক নূর আলম শেখ জানান, বাঘের সংখ্যা বাড়াতে নিরাপদ আবাসস্থল ও খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সরকারের পক্ষ থেকে জীববৈচিত্র্য রক্ষা ও বাঘ সংরক্ষণের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, ‘বাঘ সংরক্ষণের কার্যকরী পদক্ষেপের ফলে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বাঘ ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। ৭৪ কিলোমিটার এলাকায় পরিবেশবান্ধব বেড়া তৈরি করা হচ্ছে যাতে বাঘ লোকালয়ে প্রবেশ করতে না পারে।’

সুন্দরবনে এখন আগের তুলনায় বাঘের দেখা মিলছে বেশি। তবে রয়েল বেঙ্গল টাইগারের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় সচেতন বাসিন্দাদেরও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন