চুয়াডাঙ্গায় ব্রাজিলের সমর্থকদের একটি র্যালিতে অংশগ্রহণের সময় চারজনকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালি বের হওয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানার কারণ হিসেবে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা উল্লেখ করা হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, "ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।" তিনি জানান, উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়েছে।