রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঈদের ছুটির শেষ দিনে পর্যটনকেন্দ্রে ভিড়, হোটেল-মোটেল ব্যস্ত

ঈদের ছুটির শেষ দিনে দেশের পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়, হোটেল-মোটেল ব্যস্ত।

ঈদের ছুটির শেষ দিনে পর্যটনকেন্দ্রে ভিড়, হোটেল-মোটেল ব্যস্ত

ঈদের ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পর্যটকরা দেশের নানা প্রান্ত থেকে আসছেন, যার ফলে হোটেল-মোটেল ও পরিবহন খাত সংশ্লিষ্টরা ব্যস্ত হয়ে পড়েছেন।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত এবং মাধবপুর লেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির সাথে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা।

লাউয়াছড়ায় ঘুরতে আসা এক পর্যটক বলেন, 'মানুষ সব সময় দুশ্চিন্তা করে। এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে প্রকৃতির সাথে মিশে যাওয়া। প্রকৃতি কখনও আপনাকে ঠকাবে না।'

স্থানীয় ট্যুর গাইড সাজু মারচিয়াং জানান, 'দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। মোটামুটি কাজ হচ্ছে। আশা করি কয়েকদিন আরও ভালো কাজ হবে।'

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্কে দর্শনার্থীদের ভিড় রয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন, এবারের দর্শনার্থী সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম।

শেরপুরের পর্যটন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন জানান, 'আমরা আশা করছি, আগামী দু-চার দিনে যদি লোকজন বাড়ে তবে ক্ষতিটা পুষিয়ে নিতে পারব।'

হিলি গ্রীন প্যালেস পার্কেও ছুটির আমেজ বিরাজ করছে। এখানে বেড়াতে আসা এক পর্যটক বলেন, 'ঢাকাতে তো অনেক পার্কে ঘুরেছি। এটা দেখি কী করম। এজন্যেই আসা, ভালোই লাগতেছে।'

চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেড এলাকায় দর্শনার্থীদের পদচারণা চলছে। কুয়াকাটায়ও পর্যটকের সংখ্যা কমেনি, হোটেল-মোটেলের ৮০ ভাগ কক্ষ বুকিং রয়েছে।

বিজ্ঞাপন