বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
জাতীয়

বেনাপোল বন্দরে ৭ দিন বন্ধের পর আমদানি-রফতানি শুরু

বেনাপোল বন্দরে ৭ দিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি শুরু হয়েছে।

বেনাপোল বন্দরে ৭ দিন বন্ধের পর আমদানি-রফতানি শুরু

টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সোমবার, ১ জুন, আমদানি-রফতানি বাণিজ্য চালু হওয়ার কথা নিশ্চিত করেছেন বন্দর পরিচালক শামীম রেজা। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।

সরকারি ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীরা ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছেন।

বর্তমানে লোড আনলোডসহ সব ধরনের কার্যক্রম চলছে এবং বন্দরের এলাকায় কর্মচঞ্চলতা ফিরে এসেছে।

বিজ্ঞাপন