বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ী কেউ ছাড় পাবে না, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ী কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। তিনি আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল জানান, ‘এতোগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন, দেশে এর আগে এমন ঘটেনি।’ তিনি বলেন, এই ঘটনার তদন্তে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী অন্তর্ভুক্ত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হয়, তাদের আইনি ফাঁকফোকরের সুযোগে পার না পায়, এ জন্য আইনগত পরামর্শ দিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজ করবেন।’

স্বাস্থ্যমন্ত্রী আইনগত সহযোগিতা চেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আইনগত দিকগুলো মন্ত্রী ও কমিটির সামনে উল্লেখ করা হয়েছে।’

গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা আগামী ৩ জুন। প্রাথমিকভাবে তিন দিনের সময় বেঁধে দেওয়া হলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছে কমিটি।

বিজ্ঞাপন