ঢাকার মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে, তবে শিশুদের মৃত্যু কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে গুরুতর আহত আরও নবজাতক রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এই ঘটনা তদন্তের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন যে, ওয়ার্ডটিতে মোট ১৫ জন শিশু ছিল, যার মধ্যে ১২ জন মারা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।