বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় যৌথবাহিনির ক্যাম্প গুঁড়িয়ে দিলো

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় যৌথবাহিনির ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় যৌথবাহিনির ক্যাম্প গুঁড়িয়ে দিলো

জঙ্গল সলিমপুরে গতকাল সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপর সামরিক কায়দায় হামলা চালিয়েছে। হামলায় সন্ত্রাসীরা AK-47 সহ বিভিন্ন ধরনের অটোমেটিক রাইফেল ব্যবহার করে।

জানা গেছে, যৌথবাহিনির অস্থায়ী ক্যাম্পটি সমতলে অবস্থিত হওয়ায় সন্ত্রাসীরা আশপাশের উঁচু পাহাড়ের টিলার সুযোগ নিয়ে হামলা চালায়। তারা বসতঘরের টিনের বেড়া ছিদ্র করে বন্দুকের ব্যারেল বের করে গুলি চালিয়েছে।

এছাড়া RAB এর জন্য নির্মিত নতুন ক্যাম্পটি এক্সকেভটর মেশিন দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ক্যাম্পটির প্রায় ৯০% কাজ শেষ হয়েছিল।

সন্ত্রাসীরা যৌথবাহিনির ক্যাম্পটি ভাঙতে চেষ্টা করলেও পাশে একটি স্কুল থাকায় ক্যাম্প পর্যন্ত আসতে পারেনি। তবে, তারা স্কুলটিও গুঁড়িয়ে দিয়েছে।

বায়েজিদ রোড ধরে যৌথবাহিনির রি-ইনফোর্সমেন্ট ঠেকাতে সন্ত্রাসীরা সব কালভার্ট ভেঙে ফেলেছে, ফলে গাড়ি নিয়ে বাড়তি সদস্যরা দ্রুত জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারেনি।

তবে, বাড়তি সদস্যরা ইতোমধ্যেই পায়ে হেঁটে যৌথবাহিনির ক্যাম্পে প্রবেশ করে ক্যাম্পের শক্তি বৃদ্ধি করেছে এবং পুরো জঙ্গল সলিমপুর ঘিরে অভিযান চলছে।

বিজ্ঞাপন