সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যুক্তরাষ্ট্রে বিয়ের পর হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় বর নিহত, কনে আহত

যুক্তরাষ্ট্রে বিয়ের পর হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় বর নিহত, নববধূ আহত।

যুক্তরাষ্ট্রে বিয়ের পর হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় বর নিহত, কনে আহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানের পর হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত বর ডেভ ফিজি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাতে ডসনভিলের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ডেভ এবং তার স্ত্রী জেসনি বিয়ের রিসেপশন শেষে 'রোবিনসন আর-৬৬' হেলিকপ্টারে করে আটলান্টার একটি হোটেলে যাচ্ছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ডেভের স্ত্রী জেসনি এই দুর্ঘটনায় আহত হয়ে ধ্বংসাবশেষের ভেতরে কয়েক ঘণ্টা আটকে ছিলেন।

জেসনি দুর্ঘটনার পর প্রথমে অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তিনি জরুরি সেবায় যোগাযোগ করেন এবং উদ্ধার অভিযান শুরু হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেভ ফিজি, যিনি আটলান্টার বাসিন্দা এবং ডেল্টা এয়ারলাইন্সের পাইলট ছিলেন, বিয়ের অনুষ্ঠানে পরিবারের কয়শ' অতিথি উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা জানান, উড্ডয়নের আগে খারাপ আবহাওয়ার কারণে ডেভ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটির মালিকানা প্রতিষ্ঠান 'প্রেস্টিজ হেলিকপ্টারস'-এর অপারেশন ডিরেক্টর অ্যান্ডি হুইটেকার জানান, কোম্পানির ইতিহাসে এমন দুর্ঘটনা এই প্রথমবার ঘটেছে। মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আগামী ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন