বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
জাতীয়

সুন্দরবনে ৩ মাসের প্রবেশ নিষেধাজ্ঞা শুরু

সুন্দরবনে ৩ মাসের জন্য প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা।

সুন্দরবনে ৩ মাসের প্রবেশ নিষেধাজ্ঞা শুরু

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে সোমবার (১ জুন) থেকে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এই সময়ে জেলে, বাওয়াল, মৌয়াল ও পর্যটকদের সুন্দরবনে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রজনন মৌসুমে বনের নদী ও খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। এই সময় প্রকৃতির স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত না করার লক্ষ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন বনের ভেতরে প্রবেশ রুখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে নজরদারি ও টহল পরিচালনা করবে।

এদিকে, সুন্দরবনে প্রবেশ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বনজীবী। তারা কর্মসংস্থান হারিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহের সংকটে পড়েছেন এবং সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক ও খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন