মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন

প্রধানমন্ত্রীর উদ্যোগে এবারের ঈদ ছিল স্বস্তির, দাবি মুখপাত্রের।

প্রধানমন্ত্রীর উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগের ফলে এবারের ঈদ ছিল অনেকটা স্বস্তির। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে। তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন।’

তিনি আরও জানান, ‘সরকারের ১০টি পদক্ষেপের কারণে এবারের ঈদে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে থাকায় কোরবানির পশুর দাম বাড়েনি এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি।’

মাহ্দী আমিন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের কার্যক্রম প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী সরেজমিনে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন, যা জনগণের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘সরকার জনগণের আস্থা অর্জনে কাজ করছে, যা রাষ্ট্রীয় বলপ্রয়োগের থেকে আলাদা। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বা শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়নি, এটি ফ্যাসিবাদের সাথে পার্থক্য নির্দেশ করে।’

বিজ্ঞাপন