শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের আলোচনা শেষে এই নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, ধানমন্ডি লেক এরিয়াকে আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে লেকের পাশে অবস্থিত কিছু রেস্তোরাঁ ছাড়া বাকিগুলো সরিয়ে ফেলা হবে।

ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং প্রধানমন্ত্রী আরো উন্নতির জন্য নির্দেশ দিয়েছেন।

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ঢাকার সিটি করপোরেশন প্রয়োজনে সহযোগিতা করবে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন