শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০ বছরে পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি: মন্ত্রী

২০ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি, জানালেন মন্ত্রী মিল্লাত।

২০ বছরে পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি: মন্ত্রী

দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এবং এই খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সরকার দেশের জিডিপিতে পর্যটনের অবদান ৮ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্যে পর্যটন খাতকে এগিয়ে নিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রতিও জোর দেওয়ার তাগিদ দেন তিনি।

এদিকে, এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের প্রদর্শনীর পাশাপাশি ট্যুর অপারেটরদের বিটুবি সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন