শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিপিএলে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তা নিষিদ্ধ করেছে বিসিবি

বিপিএলে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি।

বিপিএলে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তা নিষিদ্ধ করেছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গত দুই আসরে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। অভিযুক্তদের মধ্যে একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান।

বিসিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আবদুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ম্যাচের ফল বা ম্যাচের অন্য কোনো দিক প্রভাবিত করার চেষ্টা এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার।

অন্যদিকে, আমিন খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের প্ররোচিত করার। এছাড়া, তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য। চলমান তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

বিজ্ঞাপন