শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে এসআই মামুনের লাপাত্তা হওয়ার ঘটনা, ডোপ টেস্টের উদ্যোগ

চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর লাপাত্তা এসআই মামুন উর রশিদ।

চাঁদপুরে এসআই মামুনের লাপাত্তা হওয়ার ঘটনা, ডোপ টেস্টের উদ্যোগ

চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নেওয়ার পর নতুন বাজার পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা হয়েছেন এক সহকারী উপ-পরিদর্শক (এসআই)। মামুন উর রশিদ নামে এই এসআইকে কর্মস্থল বা বাসায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ জানান, পুলিশ সুপারের নির্দেশে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এসআই মামুনকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুইদিন ধরে এসআই মামুনের খোঁজ মিলছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

বিজ্ঞাপন