চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে গিয়ে জেসমিনের অপারেশন-পরবর্তী অবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
চিকিৎসকরা জানান, জেসমিনের চিকিৎসার সার্বিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। এ সময় নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান এবং শহীদ জুবায়েরের পরিবার ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ জুবায়ের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তাঁর একমাত্র বোন জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন, যার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।