শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩২, ৫ শিশু অন্তর্ভুক্ত
রাজনীতি

জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুবায়েরের বোন জেসমিন আকতারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন।

জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা যায়, জেসমিন আকতার ব্রেন টিউমারজনিত (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানার পর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর ফলস্বরূপ, মঙ্গলবার (২৫ আগস্ট) আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে জেসমিন আকতারকে দেখতে যান।

প্রতিনিধি দলটি জেসমিনের পিতা-মাতার সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে। উল্লেখ্য, শহিদ জুবায়ের ৫ আগস্ট লালমনিরহাটে নিহত হন।

বিজ্ঞাপন