বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

দ্বৈত নাগরিকত্ব নিয়ে গণমাধ্যমকে আক্রমণ উদ্বেগজনক: টিআইবি

দ্বৈত নাগরিকত্ব নিয়ে গণমাধ্যমকে আক্রমণ উদ্বেগজনক বলে মন্তব্য করেছে টিআইবি।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে গণমাধ্যমকে আক্রমণ উদ্বেগজনক: টিআইবি

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাব না দিয়ে গণমাধ্যম ও সংবাদকর্মীদের আক্রমণ করাকে উদ্বেগজনক ও অনৈতিক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, এই ধরনের প্রতিক্রিয়া মুক্ত গণমাধ্যম, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এতে জনগণের তথ্য জানার অধিকার ক্ষতিগ্রস্ত হয়।

তারা উল্লেখ করে, টেকনোক্র‍্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ সাংবিধানিক নয়। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করা পদগ্রহণকেও প্রশ্নবিদ্ধ করে।

সংবাদকর্মীরা যখন এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, প্রতিমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে পাল্টাপ্রশ্ন করেছেন। টিআইবি বলছে, এই ধরনের আচরণ 'শুট দ্য মেসেঞ্জার' চর্চার মতো।

সংস্থাটি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অধিকার খর্ব করার চেষ্টা পরিহার করার আহ্বান জানায়। তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করারও দাবি জানায়।

টিআইবি সরকারের অন্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে স্বচ্ছতা ও সাংবিধানিক জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তাদের অবস্থান প্রকাশের আহ্বানও জানায়।

বিজ্ঞাপন