বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

বিএনপির খায়রুল কবির খোকনের বক্তব্য: সরকারকে ব্যাহত করতে পারবে না ষড়যন্ত্র

বিএনপির খায়রুল কবির খোকন বলেন, ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

বিএনপির খায়রুল কবির খোকনের বক্তব্য: সরকারকে ব্যাহত করতে পারবে না ষড়যন্ত্র

নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে জেলা কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি মন্তব্য করেছেন, "কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।"

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমি আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে এই সরকারের ঘোষিত সকল কর্মসূচি—বৃক্ষরোপণ থেকে শুরু করে সরকারের কর্মসূচিগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।"

খোকন আরও উল্লেখ করেন, "দলীয়ভাবে জনগণকে উদ্বুদ্ধকরণে আমরা যে কাজ করে যাচ্ছি, জনগণ আমাদের পক্ষে আছে। তাই জনগণের কল্যাণে-মঙ্গলে আমরা সরকারের ঘোষিত কর্মসূচিগুলো ন্যায়, নীতি, সততার সঙ্গে বাস্তবায়ন করব।"

এছাড়া, তিনি দেশের বিধ্বস্ত অর্থনীতির কথা উল্লেখ করে বলেন, "প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফসহ সেসব বিষয়গুলি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে।"

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এবং কৃষকদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান।

বিজ্ঞাপন