বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

আইনমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন।

আইনমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন। মঙ্গলবার রাজধানীতে ‘আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা, নারী শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা পুনর্বাসন’ বিষয়ক আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য সমঝোতার স্মারক (এমওইউ) অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন। তাঁর শপথ গ্রহণে আইনের কোনো ব‍্যতয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে সংবিধান মেনেই করেছে।’

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের ঘরে ঘরে ফ‍্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় কৃষি কার্ড দিচ্ছে। তেমনি আইনগত সহায়তা দেবে লিগ‍্যাল এইড টিম। আমরা মানবাধিকার নিশ্চিত করতে চাই।’

বিজ্ঞাপন