সরকার চীনের তৈরি জে–১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধ বিমানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের উদ্যোগে আগামী অর্থবছরের মধ্যে এই ক্রয় সম্পন্ন হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে।
এছাড়া, জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটি সহনশীল অবস্থায় আসতে দুই বছর সময় লাগবে। বিশ্ব বাজারে এলএনজির দাম দ্বিগুণ হয়ে গেছে, এবং এই দাম আরও বাড়লে সরকার ভর্তুকি দেবে না।
জাহেদ উর রহমান আরও বলেন, কয়লায় বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোলার গ্যাস পাইপলাইন বা এলএনজি আনার পদ্ধতি নিয়ে একটি সমীক্ষা চলছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।