শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
জাতীয়

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা: এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত হয়েছে।

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা: এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত

১ জুন রাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম সভার সভাপতিত্ব করেন।

সভাটি রাত ৯ টার দিকে ভার্চুয়ালি শুরু হয় এবং ৪০ মিনিট ধরে চলে। সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে, সোমবার দুপুর আড়াইটায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পরে রাতে ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং ওমর ফারুক খানকে এমডি পদে ফিরিয়ে আনার দাবিতে সোমবার সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করে একটি পক্ষ।

বিজ্ঞাপন