বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাবেক কাউন্সিলর মঞ্জু মল্লিকের ইন্তেকাল

সাবেক কাউন্সিলর মঞ্জু মল্লিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক কাউন্সিলর মঞ্জু মল্লিকের ইন্তেকাল

বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক ময়নুল হক মঞ্জু মল্লিক (৭০) ইন্তেকাল করেছেন। বুধবার (২৩ জুন) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঞ্জু মল্লিক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড কমিশনার ছিলেন এবং বাংলাদেশ বয়েজ ক্লাবের সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তার প্রথম জানাজা বাদ আসর হুমায়ূন সাহেবের রেলগেট-সংলগ্ন গোলাপবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব টিকাটুলি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। অবশেষে তাকে মোহাম্মদপুর তাজমহল কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন