বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক

বিআরটিএ যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করেছে।

যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিআরটিএ কর্তৃক যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিটনেস অনুপযোগী, ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিগ্রস্ত মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো যাবে না। এছাড়া রংচটা, জরাজীর্ণ বা পরিবেশ দূষণকারী যানবাহন চলাচল বন্ধে মালিক ও চালকদের নির্দেশনা মানতে অনুরোধ করা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল আদায়ের জন্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় টোল আদায়ে মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হওয়ার পর অনেক মোটরযান মালিক নির্ধারিত বিআরটিএ সার্কেল অফিস থেকে সেগুলো সংযোজন করছেন না। এর ফলে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা এবং স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

বিআরটিএ দ্রুত আরএফআইডি ট্যাগ সংযোজন না করা হলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।

বিজ্ঞাপন