বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন

উত্তর-পূর্বাঞ্চলে নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা। জেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের ফলে নদ-নদীর পানি আবারও বাড়ছে। সুনামগঞ্জে বৃষ্টির কারণে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নীলফামারীর চর ও নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। সুনামগঞ্জে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে।’

লালমনিরহাটের কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ধান, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে কৃষকদের ক্ষতির শঙ্কা রয়েছে। নীলফামারীতে চর ও নিচু এলাকাগুলোতে পানিতে তলিয়ে গেছে বহু বসতভিটা।

কৃষকরা জানান, আগাম ফসল ঘরে তোলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সংস্কার না হওয়ার কারণে নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

বিজ্ঞাপন