মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি

৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি

ভারী বৃষ্টিপাতের কারণে সারা দেশে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, এসব জেলার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক অথবা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া, পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল ছিল। আগামী ৩ দিনে এসব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন