মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার প্রদানের ঘোষণা

বাংলাদেশ সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা, ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে আলোচনা।

বাংলাদেশের সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার প্রদানের ঘোষণা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউএনডিপির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং কার্যক্রমকে শক্তিশালী করার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধানের জন্য আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সদ‌্য সমাপ্ত গ্রাজুয়েটরা যেন পার্লামেন্টারি ফেলোশিপ ও ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে, সে বিষয়ে ইউএনডিপির প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।

ডেপুটি স্পিকার সংসদের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য সংস্থার প্রকল্পের সাথে ডুপ্লিকেশন এড়ানোর বিষয়েও মতামত দেন। তিনি ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য ইউএনডিপির সহায়তা প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপির উদ্যোগে জাতীয় সংসদ সদস‌্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিষয়টিতে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বিজ্ঞাপন