ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করা উচিত।
আজ রোববার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে আবেদনকারীদের নিজ দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর নির্ভর করা উচিত।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, অন্য কোনো দেশে থেকে ভিসা আবেদন করলে তা গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। এতে ভিসা পাওয়ার সম্ভাবনা হ্রাস পায়।
এছাড়াও, পোস্টে উল্লেখ করা হয়েছে যে, অন্য দেশে আবেদন করার ক্ষেত্রে পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।