সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতীয়

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

দুপুরে প্রথমে আল-সাদিক হৃদয় নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে লেখাপড়া শেষ করার পর ৩-৪ মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়া পাড়ি জমান। তিনি একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তার বাসা জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে।

ঘটনাস্থলে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতি স্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রশক্তির নেতারা। প্রতিবাদ হিসেবে আজ সন্ধ্যায় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করার কথা জানান তারা।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে তদন্ত না করে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ।

বিজ্ঞাপন