রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতীয়

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ এইচএসসি পরীক্ষার্থী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ এইচএসসি পরীক্ষার্থী

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম স্বাধীন (১৯) এবং অন্যজন নাফিস (২২)। স্বাধীন শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী, আর নাফিসের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে।

পুলিশ ও নিহতদের বন্ধুরা জানিয়েছেন, তারা শনিবার ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাজনাব এলাকায় পৌঁছানোর পর একটি মুরগিবাহি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। শিবপুর থানা পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানিয়েছেন, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন