সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

ঢাকায় যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকায় যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দ্রুত রাজধানীর আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু করারও নির্দেশ দেন। তিনি বলেন, "যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করা উচিত।"

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের জন্য উদ্যোগ নিতে বলেন।

বৈঠকে ইটভাটার বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

বিজ্ঞাপন