সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে মীর মুগ্ধর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মুগ্ধের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে মীর মুগ্ধর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৮ জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে এই উপলক্ষে এক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। পরে অতিথিরা অদম্য বাংলা চত্বরে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বক্তারা মীর মুগ্ধকে দেশের একজন আদর্শ সন্তান হিসেবে উল্লেখ করেন এবং তার জীবনকে গণতান্ত্রিক ধারার সূচনা হিসেবে মূল্যায়ন করেন।

মীর মুগ্ধ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত আন্দোলনকারীদের সাহায্য করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মৃত্যু দেশের গণআন্দোলনে নতুন গতি আনে।

মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরে বাংলাদেশ ইউনির্ভাসিটি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে মার্স্টাসে ভর্তি হন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি ছোটবেলা থেকে রাজধানীর উত্তরায় বড় হয়েছেন।

বিজ্ঞাপন