শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মৌলভীবাজারে নদী সংরক্ষণ প্রকল্পেও থামছে না মনু নদীর ভাঙন

মৌলভীবাজারে নদী সংরক্ষণ প্রকল্প চলমান থাকলেও মনু নদীর ভাঙন অব্যাহত রয়েছে।

মৌলভীবাজারে নদী সংরক্ষণ প্রকল্পেও থামছে না মনু নদীর ভাঙন

মৌলভীবাজারে প্রায় এক হাজার কোটি টাকার নদী সংরক্ষণ প্রকল্প চলমান থাকলেও মনু নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিবছরের মতো এবারও রাজনগরে প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সময়মতো কাজ না হওয়ায় তারা বারবার দুর্ভোগে পড়ছেন। ঘরবাড়ি, ফসলি জমি এবং গ্রামীণ সড়ক ডুবে গেছে, ফলে অন্তত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৯ জুলাই রাজনগরের উজিরপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। পরে একাধিক স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়ে। ২০২৪ সালেও একই জায়গায় বাঁধ ভাঙার অভিযোগ উঠেছিল।

স্থানীয়রা বারবার ঝুঁকির কথা জানালেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। মনু নদীর ভাঙন ঠেকাতে ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে।

এই প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের অগ্রগতি ৬৬ শতাংশ হলেও ভূমি অধিগ্রহণের জটিলতায় অন্তত ১০টি স্থানে কাজ আটকে রয়েছে।

এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৫ শ কোটি টাকা। তবে প্রকল্পের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন