সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নাগরিক সেবা বাড়াতে চট্টগ্রামে নতুন অ্যাপ উদ্বোধন

চট্টগ্রামে নতুন নাগরিক সেবা অ্যাপ 'আমাদের চট্টগ্রাম' উদ্বোধন।

নাগরিক সেবা বাড়াতে চট্টগ্রামে নতুন অ্যাপ উদ্বোধন

মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতার মতো ১০টি বিষয়ে অভিযোগ জানাতে এবং নাগরিক সুবিধা দিতে নতুন একটি অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে 'আমাদের চট্টগ্রাম' নামের অ্যাপটির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক সমস্যা সমাধান করা হবে। সড়ক কিংবা ফুটওভার ব্রিজের প্রয়োজন হলে, সেগুলো পরবর্তী কর্মপরিকল্পনায় রাখা হবে।’ তিনি আরও জানান, অ্যাপটির মাধ্যমে সমাধানের পর অভিযোগকারীকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

অ্যাপটি ব্যবহারের সুবিধার মধ্যে রয়েছে স্কুল হেলথ কার্ড ও বিভিন্ন প্রত্যয়নপত্রের আবেদন। এছাড়া, এতে মেয়র ও কাউন্সিলরদের যোগাযোগের তথ্যও পাওয়া যাবে।

অ্যাপটি তৈরিতে ব্যয় হয়েছে তিন কোটি টাকা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্যাশবোর্ডের মাধ্যমে এটি পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন