মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে অতিথিদের প্রবেশ নিষিদ্ধ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে অতিথিদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে অতিথিদের প্রবেশ নিষিদ্ধ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

এসময় সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হবে। শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত— এই পাঁচটি প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকবে। গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন